রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর তিন সাংবাদিক ও বাংলা টিভির সাংবাদিকসহ অন্তত ৪জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের পূর্ব পাশে ‘উত্তরা সেন্টার ফুড কোর্ট’-এর সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন, চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন ইমরান,সিটি রিপোর্টার সীমা প্রধান, রিপোর্টার শান্ত মাহমুদ ও বাংলা টিভির সাংবাদিক মিজানুর রহমান।এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে স্থানীয় নূরে আলম (৩৩) নামে এক যুবকের সাথে ব্যবসায়ী মো. আমিনুল ইসলামের (৩৪) বাকবিতণ্ডা হয়। ওই সময় নূরে আলম আমিনুলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। পরবর্তীতে আমিনুল ইসলাম বিষয়টি পরিচিত সাংবাদিকদের জানালে তারা তথ্য সংগ্রহের জন্য রাত সাড়ে ৮টার দিকে দিয়াবাড়ী ফুড কোর্ট এলাকায় উপস্থিত হন। সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছামাত্রই কিশোর গ্যাং লিডার হিসেবে অভিযুক্ত নূরে আলমের নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র, বাঁশ ও লোহার রড নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় চ্যানেল এস-এর রিপোর্টার সীমা আক্তার (২৬), মো. শান্ত ইসলাম (২৫) এবং মো. মিজানুর রহমান (৩০) সহ আমিনুল ইসলাম রক্তাক্ত জখম হন।ভুক্তভোগীরা জানান, সীমা আক্তার ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে আসামী মো. হৃদয় (২৫) তাকে লক্ষ্য করে লাঠি দিয়ে সজোরে আঘাত করে, যা তার চোখের ওপর লেগে গুরুতর জখম হয়। এসময় হামলাকারীরা আমিনুল ইসলামের ব্যবহৃত একটি Samsung S23 Ultra 5G স্মার্টফোন পিটিয়ে ভেঙে ফেলে, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ হাজার টাকা। হামলার পর স্থানীয়দের সহায়তায় আহতরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নূরে আলম ও তার সহযোগী আলামিনকে (২৭) আটক করতে সক্ষম হলেও বাকিরা এখনো পলাতক রয়েছে।তুরাগ থানার ইন্সপেক্টর মো: টোকনুজ্জামান জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। বর্তমানে দুইজন আটক রয়েছে।
৬ মাস আগে
চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনে দেশে ২২০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা।সোমবার (১৬ মার্চ) প্রকাশিত বাংলাদেশ ব্যাংক–এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম দুই সপ্তাহে দেশে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ২৮ লাখ ডলার।অন্যদিকে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স। একই সময়ে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে পাঠানো হয়েছে ৪৫ লাখ ডলার। এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে ৩০২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠান। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৬ হাজার কোটিরও বেশি টাকা।
৫ মাস আগে

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও নবীনগর পৌর যুবদলের সভাপতিকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।বহিষ্কৃতরা হলেন- নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী এবং নবীনগর পৌর যুবদলের সভাপতি আলী আজম।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
৬ মাস আগে