নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৭:৫৫
‘গোয়েন্দা তথ্যে ঢাকা-১২ আসনে নির্বাচনে কোনো সহিংসতার তথ্য নেই’
ঢাকা ১২ আসনে নিশ্চিন্তে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারবে, গোয়েন্দা তথ্যে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ডিএমপির তেঁজগাও জোনের এডিসি রব্বানী হোসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ১২ আসনে যৌথ বাহিনীর নির্বাচনি মহড়ায় তিনি এ কথা বলেন।
রব্বানী হোসেন বলেন, এরমধ্যেই নির্বাচনে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে সে পরিকল্পনা করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এই মহড়ার মাধ্যমে প্রার্থী ও সমর্থকদের বার্তা দেয়া হলো নির্বাচন কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না।
যৌথ বাহিনীর এই মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি, বিজিবি, এসআইএফ ও পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেছেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মহড়ার নেতৃত্ব দিয়েছেন। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে অধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে যৌথ বাহিনীর সভা থেকে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গোয়েন্দা তথ্যে নির্বাচনে ঢাকা ১২ আসনে কোনো সংহিতার তথ্য নেই।’